🕘 সোম – শনি: সকাল ১০টা – বিকেল ৪টা
logo মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃহুগলি জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অধীনস্থ · পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত

সরকারি পোর্টাল সহায়িকা

হোম › সরকারি পোর্টাল সহায়িকা

কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি পোর্টাল — কী সুবিধা, কীভাবে আবেদন। সাহায্যের জন্য সমিতির অফিসে আসুন।

🆔ফার্মার আইডি (AgriStack) — রেজিস্ট্রেশনপ্রত্যেক কৃষকের ইউনিক ডিজিটাল আইডি। পিএম-কিষাণ সহ নানা সুবিধার জন্য প্রয়োজন।

সুবিধা

সরকারি প্রকল্প, পিএম-কিষাণ, KCC, ধান বিক্রি ও ভর্তুকি সহজে পেতে এক আইডি।

কীভাবে আবেদন

  1. wbfr.agristack.gov.in খুলুন → Farmer → Create Account
  2. আধার নম্বর দিয়ে আধার-লিংক মোবাইলে আসা OTP দিয়ে যাচাই করুন
  3. পাসওয়ার্ড তৈরি করে লগইন করুন
  4. ব্যক্তিগত তথ্য ও জমির তথ্য (মৌজা, খতিয়ান, দাগ নম্বর) দিন
  5. জমা দিন — যাচাইয়ের পর ফার্মার আইডি তৈরি হবে

কাগজ

আধার, আধার-লিংক মোবাইল, জমির খতিয়ান/দাগ নম্বর। নিজে না পারলে সমিতি অফিস, CSC বা ব্লক কৃষি অফিসের ক্যাম্পে করান।

অফিশিয়াল ওয়েবসাইট ↗

🌾ধান বিক্রয় রেজিস্ট্রেশন ও স্লট বুকিং (e-Paddy)সরকারি সহায়ক মূল্যে ধান বেচতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
  1. epaddy.wb.gov.in → Farmer Self Registration
  2. আধার নম্বর ও OTP দিয়ে যাচাই
  3. কৃষকবন্ধু আইডি/ভোটার কার্ড দিয়ে তথ্য যাচাই (বর্গাদাররা স্ব-ঘোষণা দিয়ে)
  4. ঠিকানা, জমি ও ক্রয়কেন্দ্র, ব্যাংকের তথ্য দিয়ে কাগজ আপলোড করুন
  5. রেজিস্ট্রেশনের পর “Farmer Self Scheduling” থেকে স্লট বুক করুন (সকাল ৮টা – রাত ৮টা)

টোল-ফ্রি: ১৮০০ ৩৪৫ ৫৫০৫ / ১৯৬৭। ধানের দাম সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসে।

অফিশিয়াল ওয়েবসাইট ↗

🤝কৃষকবন্ধু প্রকল্পরাজ্য সরকারের কৃষক আর্থিক সহায়তা ও মৃত্যুকালীন অনুদান।

সুবিধা

  • জমির পরিমাণ অনুযায়ী বছরে আর্থিক সহায়তা
  • কৃষকের মৃত্যুতে পরিবারকে এককালীন অনুদান

আবেদন

  1. ব্লক কৃষি অফিস / দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম নিন বা krishakbandhu.wb.gov.in দেখুন
  2. আধার, ভোটার কার্ড, জমির পরচা, ব্যাংক পাসবুক, ছবি সহ জমা দিন
  3. পোর্টালে আধার/ভোটার নম্বর দিয়ে আবেদনের অবস্থা দেখুন

সহায়তার বর্তমান পরিমাণ পোর্টাল বা ব্লক অফিস থেকে জেনে নিন।

অফিশিয়াল ওয়েবসাইট ↗

💵পিএম-কিষাণ সম্মান নিধিবছরে ₹৬,০০০, তিন কিস্তিতে সরাসরি অ্যাকাউন্টে।
  1. pmkisan.gov.in → New Farmer Registration
  2. আধার নম্বর, মোবাইল ও রাজ্য দিয়ে OTP যাচাই
  3. জমি ও ব্যাংকের তথ্য দিয়ে জমা দিন
  4. eKYC (OTP / বায়োমেট্রিক) সম্পূর্ণ করুন এবং ফার্মার আইডি লিংক করুন
  5. “Beneficiary Status” থেকে কিস্তির অবস্থা দেখুন

হেল্পলাইন: ১৫৫২৬১। eKYC বা ফার্মার আইডি না থাকলে কিস্তি আটকে যেতে পারে।

অফিশিয়াল ওয়েবসাইট ↗

🛡️বাংলা শস্য বীমাপ্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিতে বীমা সুরক্ষা।
  1. প্রতি মরশুমে নির্ধারিত শেষ তারিখের আগে নাম নথিভুক্ত করুন
  2. banglashasyabima.wb.gov.in পোর্টাল, সমিতি/ব্যাংক বা কৃষি অফিসের মাধ্যমে আবেদন
  3. আধার, জমির তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ও ফসলের তথ্য দিন
  4. পোর্টালে “Check Application Status” থেকে অবস্থা দেখুন

KCC ঋণগ্রহীতাদের ফসল সাধারণত বীমার আওতায় আসে — অফিসে যাচাই করুন।

অফিশিয়াল ওয়েবসাইট ↗

🚜কৃষি যন্ত্রপাতি ভর্তুকি (রাজ্য ও কেন্দ্র)ভর্তুকি দেয় সরকার; সমিতি আবেদনে তথ্য ও সাহায্য করে।

রাজ্য কৃষি দপ্তরের “কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের তথ্য মাটির কথা পোর্টালে এবং কেন্দ্রীয় প্রকল্পের আবেদন agrimachinery.nic.in-এ পাওয়া যায়।

  1. কোন যন্ত্রে কত ভর্তুকি — বিজ্ঞপ্তি দেখুন বা সমিতিতে জেনে নিন
  2. নির্ধারিত সময়ে অনলাইনে / ব্লক কৃষি অফিসে আবেদন
  3. আধার, জমির কাগজ, ব্যাংক পাসবুক, ফার্মার আইডি, ছবি লাগবে
  4. নির্বাচিত হলে অনুমোদিত ডিলার থেকে যন্ত্র কিনে ভর্তুকি সরাসরি অ্যাকাউন্টে

দ্রষ্টব্য: সমিতি নিজে যন্ত্রপাতি দেয় না।

অফিশিয়াল ওয়েবসাইট ↗

🧪মাটির স্বাস্থ্য কার্ডমাটি পরীক্ষা করে কোন সার কতটা দেবেন জানুন।
  1. কৃষি অফিস বা মাটি পরীক্ষা ক্যাম্পে মাটির নমুনা দিন
  2. পরীক্ষার পর মাটির স্বাস্থ্য কার্ড পাবেন
  3. কার্ডের সুপারিশ মেনে সার দিলে খরচ কমে, ফলন বাড়ে

অফিশিয়াল ওয়েবসাইট ↗

👩আনন্দধারা — স্বনির্ভর গোষ্ঠীমহিলাদের স্বনির্ভর গোষ্ঠী গঠন, প্রশিক্ষণ ও ঋণ সংযোগ।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আনন্দধারা প্রকল্পে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী গঠন, দক্ষতা প্রশিক্ষণ ও ব্যাংক ঋণ সংযোগ হয়। গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন; সমিতি গোষ্ঠী ঋণে সাহায্য করে।

অফিশিয়াল ওয়েবসাইট ↗

আবেদনে সাহায্য লাগলে সমিতির অফিসে আসুন বা ফোন করুন। যোগাযোগ