কেন্দ্র সরকার💵 পিএম-কিষাণ সম্মান নিধি
বছরে ₹৬,০০০ সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে, তিন কিস্তিতে।
খরা, বন্যা, শিলাবৃষ্টি, পোকা-রোগে ফসলের ক্ষতিতে বীমার টাকা — পশ্চিমবঙ্গে খরিফ ২০২৬ থেকে চালু।
🗓️ তথ্য হালনাগাদ: নভেম্বর ২০২৬ · নিয়ম বদলাতে পারে, আবেদনের আগে অফিসিয়াল পোর্টালে মিলিয়ে নিন
রাজ্য কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে খরিফ ২০২৬ মরসুম থেকে PMFBY চালু হয়েছে (আগে রাজ্যের নিজস্ব "বাংলা শস্য বীমা" ছিল)। বিজ্ঞাপিত এলাকায় বিজ্ঞাপিত ফসল চাষ করা সব কৃষক — ভাগচাষি ও ঠিকা চাষিসহ — নির্দিষ্ট তারিখের মধ্যে নাম লেখাতে পারেন।
ব্যাংক, প্রাথমিক কৃষি সমবায় সমিতি (PACS), কমন সার্ভিস সেন্টার (CSC) বা pmfby.gov.in-এর "Farmer Corner" থেকে।

"Farmer Corner"-এ মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে OTP-তে লগইন/রেজিস্টার করুন।

মরসুম, ফসল, জমির দাগ/খতিয়ান ও পরিমাণ দিয়ে নথি আপলোড করুন; প্রিমিয়াম (যদি থাকে) জমা দিন।
আবেদন নম্বর ও রসিদ সংরক্ষণ করুন; "Application Status"-এ অবস্থা দেখুন।
স্থানীয় দুর্যোগে (যেমন শিলাবৃষ্টি, জলমগ্নতা) ক্ষতি হলে ৭২ ঘণ্টার মধ্যে ১৪৪৪৭ নম্বরে, অ্যাপে বা ব্যাংক/কৃষি দপ্তরে জানান।
অনলাইনে আবেদন করতে অসুবিধা? আধার, ব্যাংক পাসবুক, জমির কাগজ ও মোবাইল ফোন নিয়ে অফিসে আসুন, অথবা WhatsApp-এ জানান — আমাদের কর্মীরা বিনামূল্যে সাহায্য করবেন। আমরা কখনো OTP বা পাসওয়ার্ড জানতে চাই না।
কেন্দ্র সরকারবছরে ₹৬,০০০ সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে, তিন কিস্তিতে।
রাজ্য সরকাররাজ্যের কৃষক সহায়তা — জমির পরিমাণ অনুযায়ী বছরে ₹৬,০০০ বা ₹৪,০০০, দুই কিস্তিতে।
রাজ্য সরকারপ্রত্যেক কৃষকের জন্য আধার-যুক্ত ডিজিটাল পরিচয় — সরকারি সুবিধা পেতে ক্রমশ জরুরি।