সুবিধা
সরকারি প্রকল্প, পিএম-কিষাণ, KCC, ধান বিক্রি ও ভর্তুকি সহজে পেতে এক আইডি।
কীভাবে আবেদন
- wbfr.agristack.gov.in খুলুন → Farmer → Create Account
- আধার নম্বর দিয়ে আধার-লিংক মোবাইলে আসা OTP দিয়ে যাচাই করুন
- পাসওয়ার্ড তৈরি করে লগইন করুন
- ব্যক্তিগত তথ্য ও জমির তথ্য (মৌজা, খতিয়ান, দাগ নম্বর) দিন
- জমা দিন — যাচাইয়ের পর ফার্মার আইডি তৈরি হবে
কাগজ
আধার, আধার-লিংক মোবাইল, জমির খতিয়ান/দাগ নম্বর। নিজে না পারলে সমিতি অফিস, CSC বা ব্লক কৃষি অফিসের ক্যাম্পে করান।